দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস

০৯ জুন ২০২২, ১২:৫৭ PM
ঝড়ের আভাস

ঝড়ের আভাস © সংগৃহীত

ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকেও দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। বৃহস্পতিবার (৯ জুন) এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।  

এদিকে রাজধানীতে প্রায় এক সপ্তাহ পর দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির দেখা মিলেছে। এতে কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে মিলছে প্রশান্তি। তবে, রোদ ওঠলে ফের বাড়বে গরম অনুভূতি।

আরও পড়ুন: কেবল ছবিটার দিকেই চেয়ে থাকি, কি যে মায়া: পরীমণি

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় শুক্রবার (১০ জুন) সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন মুক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
বদলে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬