যুবদলের সভাপতি টুকু, সম্পাদক মুন্না

২৭ মে ২০২২, ০৪:২৭ PM
যুবদলের সভাপতি টুকু, সম্পাদক মুন্না

যুবদলের সভাপতি টুকু, সম্পাদক মুন্না © সংগৃহীত

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের আট সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সুলতান সালাহউদ্দিন টুকু আগের কমিটির সাধারণ সম্পাদক ও মোনায়েম মুন্না সহ-সভাপতি ছিলেন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে মামুন হাসানকে। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আগের কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়নকে সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের স্লোগানে যুবদলের ব্যানার, ফেসবুকে ভাইরাল

১নং যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টনকে ও ২নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম মওলা শাহীনকে। সাংগঠনিক সম্পাদক পদ ইসাহাক সরকার ও দফতর সম্পাদক পদ দেওয়া হয়েছে কামরুজ্জামান দুলালকে (সহ-সভাপতির পদমর্যাদায়)।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬