ঈদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

২৮ এপ্রিল ২০২২, ০২:৫৯ PM
ঝড়-বৃষ্টির প্রবণতা

ঝড়-বৃষ্টির প্রবণতা © ফাইল ছবি

ঢাকাসহ সারাদেশে টানা পাঁচ দিন যাবত মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী শনিবার থেকে এ তাপমাত্রা কমবে, এতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। সারাদেশে এদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত কয়েকদিন যাবত ভ্যাপসা গরম থেকে দমকা হাওয়া কিছুটা প্রশান্তি দিচ্ছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন : ঈদের আগে কাজগুলো গুছিয়ে রেখেছেন তো?

এতে আরও বলা হয়েছে, এছাড়া ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ফলে আভাস অনুযায়ী, ঈদুল ফিতরে ঝড়-বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

 

লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9