সারা দেশে সব ট্রেন চলাচল বন্ধ

১৩ এপ্রিল ২০২২, ০৭:৫৮ AM
কর্মচারীদের আন্দোলনে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে

কর্মচারীদের আন্দোলনে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে © ফাইল ফটো

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন।

তিনি বলেন, রানিং স্টাফ কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে চালকেরা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে। এতে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৬টা থেকে একযোগে সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে আলোচনা চলছে। সমস্যার সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: ফেসবুকে ছড়ানো টিকিটের সময়সূচি ভুয়া: বাংলাদেশ রেলওয়ে

এদিকে ট্রেন চলাচল বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। রমজানে হয়রানি করায় ক্ষুব্ধ তারা। ভোগান্তির শিকার এক যাত্রী বলেন, ট্রেন মিস না করতে সারারাত না ঘুমিয়ে এসেছি। সেহরি খেয়েই রওয়ানা দিেই। কিন্তু এসে দেখি ট্রেন বন্ধ। তাদের দাবি-দাওয়া থাকলে মিটিয়ে নেবে। কিন্তু আমরা ভুক্তভোগী হব কেন?

দেশের ১০ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে গুনাহগার…
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার ভূমিকা
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
মন্ত্রণালয়কে জানায়নি রামেক হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী বললেন…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence