শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

০১ এপ্রিল ২০২২, ০৫:০৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের নিজ জেলার আশপাশে নিয়ে আসার চেষ্টা চলছে। বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।

বুধবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, আমাদের শিক্ষকরা আবেদনের সময় দেখেন কোথায় কোথায় পোস্ট খালি আছে। কেননা তারা জানেন না যে মেধা অনুযায়ী কোথায় তার চাকরি হবে। সেজন্য তারাও অনেক অপশন দেন। যেহেতু এই প্রক্রিয়া পুরোপুরি কম্পিউটারাইজড। সেজন্য দেখা যায় অনেক সময় তাদের বাড়ি থেকে অনেক দূরের জেলায় নিয়োগ পান। তবে আমরা চেষ্টা করছি তাকে যেন তার জেলার কাছাকাছি একটা প্রতিষ্ঠানে নিয়ে আসা যায়।

আরও পড়ুন: রমজানে ক্লাসের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষার মান আগের তুলনায় অনেক বেড়েছে। বিভিন্ন সমীক্ষায় এটি উঠে আসছে। আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আগের চেয়ে দক্ষ হয়ে উঠছে। আমরা এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিচ্ছি। এর মাধ্যমে একটা স্বচ্ছতা নিয়ে আসা গেছে। এছাড়া সমস্ত জায়গায় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ডা. দীপু মনি বলেন, আমাদের স্কুল-কলেজের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি এখনো ম্যানেজিং কমিটির উপর আছে। তবে সরকার সিদ্ধান্ত নিলে এই নিয়োগটিও হয়তো আমরা এনটিআরসিএর আওতায় নিয়ে আসতে পারবো।

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন
  • ২৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬