শুক্রবার থেকে তেল কেনাবেচায় লাগবে রশিদ

০৮ মার্চ ২০২২, ০৪:৩৯ PM
সয়াবিন তেল

সয়াবিন তেল © সংগৃহীত

ভোজ্যতেলের দাম নিয়ে সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। এ জন্য আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ৫৪ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৪তম বিসিএস আবেদন

ভোজ্যতেলের দাম নিয়ে যখন সারা দেশ তোলপাড়। তখন দাম বৃদ্ধির পেছনে থাকা থলের বিড়াল বেরিয়ে আসছে ব্যবসায়ীদের কণ্ঠেই। একদিকে সরবরাহ বন্ধ রেখে মুল কারসাজিতে রয়েছে মিলাররা, অন্যদিকে দাম বাড়াতে ঘি ঢালছে কিছু অসাধু ডিলাররা।

দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দফতর। তখন ব্যবসায়ীদের মুখেই উঠে আসছে মিল কর্তৃক কৃত্রিম সংকট সৃষ্টির অবস্থা।

বিপণন ব্যবস্থায় কারো অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া হবে না জানিয়ে ভোক্তা অধিদফতর জানিয়েছে, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।

সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সংকট মোকাবিলায় আজ বুধবার (৯ মার্চ) মিল মালিক, পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে ভোক্তা অধিদফতর।

‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9