শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় আপত্তি নেই: স্বাস্থ্যমন্ত্রী

১২ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৯ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © সংগৃহীত

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। বর্তমানে যেহেতু করোনা সংক্রমণ কমে এসেছে এবং একই সাথে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান টিকার আওতায় এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। এছাড়া সারা বিশ্বেও খুলে দেয়া হচ্ছে।

এর আগে, সকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। পরিস্থিতি অনুযায়ী পরামর্শক কমিটির সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে করোনা সংক্রমণ প্রতিদিনই কমছে। মৃত্যুর সংখ্যাও কমছে।

করোনা সংক্রমণ বাড়ায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। দ্বিতীয় ধাপে এই ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে দেড় বছর বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না: শিক্ষামন্ত্রী 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। শনাক্ত ও মৃত্যর সংখ্যা কমেছে। গতকাল ২৪ ঘণ্টার হিসেবে করোনায় নতুন করে শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ২৬৮ জন। এই দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। যা বৃহস্পতিবারের তুলনায় কম। মৃত্যর সংখ্যাও কমেছে। বৃহস্পতিবার করোনায় মারা গেছেন ৪১ জন। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা নেমে আসে ২৭ এ। করোনার কারণে দ্বিতীয় ধাপের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ২০ জানুয়ারি। ওইদিন করোনা শনাক্তের হার ছিলো ২৬ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাসও শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন করে সরকারি বিধি নিষেধ না আসলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস চালু করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence