টিকা দিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯ PM

© প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালীতে করোনার টিকা দিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পিটিয়ে আহত করা হয়েছে ২০ শিক্ষার্থী। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই হামলাকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের স্টিমার ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই দিন উপজেলা সদরের সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিল। সেখানে টিকা নিতে গেলে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ইভ্যালির রাসেলের বিলাসবহুল গাড়ি বিক্রি ১ কোটি সাড়ে ৮১ লাখ টাকায়

হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, ওই দিন সকালে শিক্ষার্থীদের টিকা প্রদানের কেন্দ্র হিসেবে নির্ধারিত উপজেলা সদরের বালক মাধ্যমিক বিদ্যালয়ে তার ছাত্ররা যায়। তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেই অন্য একটি বিদ্যালয়ের ছাত্রীদের লাইন ছিল। এজন্য এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় যাতে ওই ছাত্রীদের গায়ে কোনো ধরনের টাচ না লাগে তা এড়াতে গিয়ে বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে টাচ লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর করে বালক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা।

বিষয়টি তাদের বিদ্যালয়ের শিক্ষকদের জানালে, পরবর্তীকালে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়ে দেন। কিন্তু তারপরও বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এসে আমার ছাত্রদের ওপর হামলা করে। এ সময় হামলায় নবম শ্রেণির ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণির ছাত্র শিবলী হাওলাদার, নবম শ্রেণির ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় ২ হামলাকারীকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬