শিক্ষার্থীদের জীবন থমকে আছে, টিকা দিয়ে স্কুল খুলে দেয়ার আহ্বান

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২২ PM
শিক্ষার্থীদের জীবন থমকে আছে, টিকা দিয়ে স্কুল খুলে দেয়ার আহ্বান

শিক্ষার্থীদের জীবন থমকে আছে, টিকা দিয়ে স্কুল খুলে দেয়ার আহ্বান © সংগৃহীত

দ্রুত টিকাদান সম্পন্ন করে স্কুল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন থমকে গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর পর শিশুদের নিরাপদ রাখতে দীর্ঘ দেড় বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ ছিল। সংক্রমণ কমে আসার পরিপ্রেক্ষিতে গত বছর ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্তে শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীরা। প্রাণ ফিরে পেয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে তা স্থায়ী হয়নি।

‘‘নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় সরাসরি পাঠদান কার্যক্রম আবারও থমকে গেল। ১৮ মাস শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয় শিশুরা। গৃহবন্দি জীবনে শিশুদের স্বাভাবিক বিকাশের সুযোগ ব্যাহত হওয়ার প্রভাব পড়ে তাদের মানসিক স্বাস্থ্যে।’’

আরও পড়ুন: করোনাভাইরাস থেকে পরিত্রাণ: অব্যবস্থাপনা-ব্যবস্থাপনা

এতে বলা হয়, অনলাইন শিক্ষা কার্যক্রমে সবার সমান সুযোগ না থাকায় অনেক শিশু শিক্ষা কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়ে। দরিদ্র ও সংকটে থাকা পরিবারের মেয়ে শিশুরা বাল্য বিবাহের শিকার হয়। মহামারির সংকটে পরিবারের আয় কমে যাওয়ায় শিক্ষা গ্রহণের পরিবর্তে শিশুদের অনেককে বাধ্য হতে হয় অর্থ উপার্জনে। বেড়ে যায় শিশুদের ওপর সহিংসতার মাত্রাও।

‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন মনে করে, শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে স্কুল বন্ধ না রেখে করোনার বাস্তবতা মেনে নিয়েই যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত।

একইসঙ্গে টিকা গ্রহণের বয়সসীমা কমিয়ে ১২ থেকে ১৭ বছরের শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার সরকারি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে দ্রুততম সময়ের মধ্যে উল্লেখিত বয়সসীমার সকল শিশুর টিকা প্রদান করা অত্যন্ত জরুরি, যাতে শিশুরা আরও সুরক্ষিত হয়ে শ্রেণিকক্ষে ফিরতে পারে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬