শৈত্যপ্রবাহ কমবে, আবার বৃষ্টি হতে পারে

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৫ PM
শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহ © সংগৃহীত ছবি

শীতের প্রকোপ কমছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বুধবারের মধ্যে শেষ হতে পারে। তা ছাড়া আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: ৮ বছর ধরে সমাবর্তনের অপেক্ষায় কয়েক হাজার গ্র্যাজুয়েট

এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে।

তিনি বলেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ রয়েছে।

আরও পড়ুন: প্রশাসক হতে আসিনি: কুবি উপাচার্য

হাফিজুর রহমান বলেন, বুধবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে বলেও জানান তিনি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬