বৃষ্টি কবে যাবে জানাল আবহাওয়া অফিস

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৭ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত ছবি

লঘুচাপের প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। শৈত্যপ্রবাহ কেটে গেলেও বৃষ্টিতে বাড়ছে শীতের অনুভূতি। রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমে ফের দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

চলতি শীত মৌসুমে মাঘে বৃষ্টিপাত একটু বেশি হচ্ছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে এমন হচ্ছে, আগামী দুই থেকে তিনদিন পর তাপমাত্রা ফের কমতে পারে।

আরও পড়ুন: শুটিংয়ের সময় ধর্ষণের শিকার বিবিসি কর্মী!

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। অন্যদিকে বদলগাছিতে ১১, দিনাজপুরে ৭,  ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, চুয়াডাঙ্গা,  নেত্রকোনা ও নিকলিতে ২ এবং সৈয়দপুর, খুলনা, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  

আরও পড়ুন: সুন্দরবন বাঁচাতে স্কুল পড়ুয়াদের সাইকেল মিছিল

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বেলা ১১টা নাগাদ অনেক এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ দমকা হাওয়াসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়।

দেশের অনেক জেলাতেই টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আর এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালও একই স্থানে রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি।

‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950