ভূমিকম্পে কাঁপলো দেশ

২১ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ PM
ভূমিকম্পে কাঁপলো সারাদেশ

ভূমিকম্পে কাঁপলো সারাদেশ © সংগৃহীত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ১২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৪। এখন পর্যন্ত দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আইজল শহর থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মিয়ানমারের ফালাম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভারত-মিয়ানমার সীমান্তে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১ জানিয়েছিল সংস্থাটি। পরে তা সংশোধন করে ৫ দশমিক ৪ জানিয়েছে।

একনজরে আইপিএলের ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি
  • ১৮ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬
ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত সিজন-৫, দেখবেন যেভাবে
  • ১৮ নভেম্বর ২০২৬
ওসমান ফারুকের পর এমপিদের পদত্যাগের গুজবে আক্রান্ত বিএনপি
  • ১৮ নভেম্বর ২০২৬