ট্রলারডুবি ঘটনায় এখনো হদিস মেলেনি কলেজছাত্র সাব্বিরের

০৬ জানুয়ারি ২০২২, ১০:২৪ AM
সাব্বিরের মা শাহনাজ

সাব্বিরের মা শাহনাজ © ছবি : সংগৃহীত

ফতুল্লার বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ গোদারাঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখনো হদিস মেলেনি একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র সাব্বিরের। এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকালে ট্রলারডুবিতে এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ। 

সাব্বিরের মা শাহনাজ বিলাপ করতে করতে বলেন, আমি ছোটবেলা থেকেই আমার ছেলেকে দেখেশুনে রাখতাম। আমার ছেলের মাঝে আমার সকল স্বপ্ন লুকিয়ে রেখেছিলাম। স্বপ্ন দেখছিলাম আমার ছেলে একদিন বড় কিছু হয়ে আমার মুখ উজ্জ্বল করবে। ছেলেই আমার সম্পদ ছিল। কখনও একা ছাড়িনি তাকে। যেন খারাপ ছেলেদের সঙ্গে মিশে নষ্ট না হয়ে যায়। সেই ছেলেকে আজ আমি হারিয়ে ফেললাম।

তিনি বলেন, আমার এই কষ্ট কে দেখবে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমার বেঁচে থাকার সম্বল হারিয়ে গেছে। আগামীকাল থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার কলেজ নারায়ণগঞ্জ কমার্স কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু জানতাম না আমার ছেলে আর ফেরত আসবে না। তাহলে আজ তাকে একা ছাড়তাম না। আমিও তার সঙ্গে চলে যেতাম।

সাব্বিরের সহপাঠী শাওন বলেন, সাব্বির অনেক ভালো ছাত্র ছিল। তার মাঝে কখনও খারাপ কিছু দেখিনি। তার সঙ্গে সবসময় তার মাকে দেখতাম। মাকে নিয়ে তার অনেক স্বপ্নের কথা বলতো। আজ আমরা তাকে হারিয়ে ফেললাম।

 

 

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬