নতুন বছরে স্কুল-কলেজে যেভাবে চলবে ক্লাস

৩১ ডিসেম্বর ২০২১, ১০:৩১ AM
নতুন বছরে স্কুল-কলেজে যেভাবে চলবে ক্লাস

নতুন বছরে স্কুল-কলেজে যেভাবে চলবে ক্লাস © ফাইল ছবি

করোনা মহামারীর কারণে র্দীঘ সময় বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর স্কুল-কলেজগুলোতে পাঠ কার্যক্রম শুরু করলেও তা আর স্বাভাবিক নিয়মে এখনও ফেরেনি। আগামী বছর ক্লাসভিত্তিক শিক্ষাদান কিভাবে করা হবে সে বিষয়ে একটি রুপরেখা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক এ আদেশ দেন। ২০২২ এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নেয়া হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে।

আরও পড়ুন: জেএসসি-জেডিসির প্রভাব এসএসসিতে, বুক ভেঙেছে অনেকের

এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে। এ ছাড়া অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন তিন বিষয়ের ক্লাস নেয়া হবে।

আরও পড়ুন: বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই সিনথিয়া পেল ৪.৯৪

আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথাও বলা হয়।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চালু রাখবে।

চলতি শিক্ষাবর্ষে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়। তখন ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার চারটি ক্লাস নেয়া হয়। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদেরও সপ্তাহে চার দিন ক্লাস নেয়া হয়।

আরও পড়ুন: ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

এর বাইরে ষষ্ঠ শ্রেণির সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেয়া হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়।

এ ছুটি শেষে ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬