আজ নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩০ ডিসেম্বর ২০২১, ১২:২৯ AM
এবারও বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা

এবারও বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা © ফাইল ফটো

রীতি অনুযায়ী নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন পাঠ্যবই উৎসব করা হলেও করোনার কারণে এ বছরও দেশে বই উৎসব হচ্ছে না। তবে আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এসএসসির ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। রাজধানী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন। এরপর শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ধন্যবাদ দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করার পর ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে একদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া এ বছর সম্ভব হবে না। পর্যায়ক্রমে ক্লাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬