দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই: তথ্যমন্ত্রী

২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪০ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

দেশে আওয়ামী লীগের কোন বিকল্প মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরপরের অবস্থানের আছেন আওয়ামীলীগের বিদ্রোহীরা। এর পরে আছে বিএনপি।

আরও পড়ুন: নদী শুকিয়ে গেলে বাংলাদেশটাও শুকিয়ে যায়: তথ্যমন্ত্রী

‘‘তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। তাদের মধ্যে মাত্র কয়েকজন জয় পেয়েছেন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামীলীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।’’

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে।

আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: রিজভী

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিক্যালে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তবে আইনি মতামতে কী আছে, তা জানাননি আইনমন্ত্রী।

বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাশিয়ান হাউ…
  • ১৩ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটির চুরির অর্থে গড়েন ডেইরি ফার্ম, …
  • ১৩ আগস্ট ২০২৬
ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬