‘ট্রেনে কাটা’ পড়ে কলেজছাত্রের মৃত্যু

২২ ডিসেম্বর ২০২১, ১২:৪১ PM
‘ট্রেনে কাটা’ পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

‘ট্রেনে কাটা’ পড়ে প্রাণ গেল কলেজছাত্রের © সংগৃহীত

বগুড়ায় সদরে রংপুর এক্সপ্রেসের ‘ট্রেনের নিচে কাটা’ পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শহরের চেলোপাড়া রেলব্রিজের ওপর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান (২৫) সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি শাহজাহানপুর উপজেলার বাঁশকুটা গ্রামে।

আরও পড়ুন: ছাত্র-শ্রমিক সংহতি দিবস আজ

বুধবার (২২ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম।

তিনি বলেন, রাতে ঢাকাগামী আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়েন আতাউর। বগুড়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি

ওসি আরও বলেন, ‘এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬