বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ ‘হিরোইক ফ্রিডম ফাইটার’

১৮ ডিসেম্বর ২০২১, ০৪:৫৫ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় © ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে দিয়েছে সরকার। ইংরেজিতে মুক্তিযোদ্ধাদের নামের আগে হিরোইক ফ্রিডম (Heroic Freedom fighter) ফাইটার লিখতে হবে। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত বছর অক্টোবরে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করে সরকার।

গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাগণকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

ওই আইনের সাথে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও…
  • ১৯ জুলাই ২০২৬
আলোচনায় ময়মনসিংহে ১ হাজার শয্যার আরেকটি হাসপাতাল
  • ১৯ জুলাই ২০২৬
যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
  • ১৯ জুলাই ২০২৬
জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হলেন ড. শাওলী মাহবুব 
  • ১৯ জুলাই ২০২৬
নিষিদ্ধ ইবি ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা
  • ১৯ জুলাই ২০২৬
ইএফটিতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন, তথ্য হালনা…
  • ১৯ জুলাই ২০২৬