‘বিবাহিত ছাত্রীর সিট বাতিল সভ্য নিয়ম হতে পারে না’

১৫ ডিসেম্বর ২০২১, ০৮:০৪ PM
কাবেরী গায়েন

কাবেরী গায়েন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবাহিত ছাত্রীদের আবাসিক হলে সিট বাতিল করার সিদ্ধান্ত কোনো সভ্য নিয়ম হতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন ও লেখক-গবেষক কাবেরী গায়েন।

বুধবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নারীর অধিকার নিয়ে সোচ্চার এই অধ্যাপক।

কাবেরী গায়েন বলেন, আমাদের সময় বিয়ে হলেই মেয়েদের হলের সিট কাটা যেত। বলা হতো, হলে সিট–সংকট আছে। যে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে, তাঁর তো ঢাকাতেই বাসা আছে। যেসব মেয়ের ঢাকায় বাসা থাকত না, তাঁদের খুবই অসুবিধা হতো।

আরও পড়ুন: ফেসবুকে পরিচয়-প্রেম, বিয়ের ৬ মাস না যেতেই লাশ হলেন ঢাবি ছাত্রী

তিনি বলেন, কোনো ছাত্রী অন্তঃসত্ত্বা হলে কিছু সমস্যা থাকে। হলে অন্য যে মেয়েরা থাকেন, তাঁদের ঝামেলা হতে পারে। তবে একজন শিক্ষার্থী তো শিক্ষার্থীই।

কাবেরী গায়েন আরও বলেন, কেউ যদি বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হন এবং হলে আসন পেয়ে থাকেন, সেটা তো সেই জায়গা থেকেই দেখা উচিত। ছেলেদের হলে অনেক জ্যেষ্ঠ শিক্ষার্থী থাকেন, যাঁদের অনেকে বাবাও হয়ে গেছেন, সেগুলো নিয়ে কোনো কথা হয় না। সেই মেয়েটিই হলে থাকতে আসেন, যাঁর যাওয়ার আর কোনো জায়গা থাকে না। সেদিক থেকে বলতে গেলে এটা তো আসলে কোনো সভ্য নিয়ম হতে পারে না। অবশ্যই এই নিয়মের অবসান হওয়া দরকার।

আরও পড়ুন: ছাত্রী হলের বিধানটি এখনই বাতিল করা সম্ভব নয়: ঢাবি ভিসি

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টনসম্পর্কিত নীতিমালার একটি ধারায় বলা আছে, ‘কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তাঁর সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে থাকতে পারেন না বিবাহিতরা

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9