কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

১১ ডিসেম্বর ২০২১, ০৯:৫৬ AM
ডা. মুরাদা হাসান

ডা. মুরাদা হাসান © ফাইল ছবি

মন্ত্রীসভা থেকে সদ্য পদত্যাগকারী বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংসদ ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ)।

শুক্রবার (১০ ডিসেম্বর) টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে ।

কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি কোন দফতর থেকে এই ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। সেই সঙ্গে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সীর সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশটির বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে আজ দুপুর ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময়  কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সীর কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের  জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও জানা যায়, জিজ্ঞাসাবাদে তার কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডীয়ান নাগরিক দেশটিতে তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে মধ্যপ্রচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (৬ ডিসেম্বর) ডা. মুরাদকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরদিনই পদত্যাগপত্র জমা দেন তিনি।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬