বিমানবন্দরে ডা. মুরাদ হাসান

০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫১ PM
ডা. মুরাদ হাসান

ডা. মুরাদ হাসান © ফাইল ছবি

সংসদ সদস্য মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে তিনি বিমানবন্দরে আসেন। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষমাণ রয়েছেন।

জানা গেছে, রাত ১১ টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনের ফ্লাইটে দেশ ত্যাগ করবেন তিনি। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিমানবন্দরে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ  বলেন, ডা. মুরাদ হাসান এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন। রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কানডার পথে রওনা দেবেন।

প্রসঙ্গত, কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একইসঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান সাবেক এই প্রতিমন্ত্রী

চীনে স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, দল…
  • ২৭ অক্টোবর ২০২৬
জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট ১০% করে ছাড়ার প্রস্তাব
  • ২৭ অক্টোবর ২০২৬
‘আমার ছেলে যে এত কবি, জানতাম না’, বাবার পুরোনো ভিডিও শেয়ার …
  • ২৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে লরির ধাক্কায় শিশুসহ ৫ বাসযাত্রী নিহত, আহত ৬
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬