এই মামলায় প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে: আইনমন্ত্রী

০৮ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ PM
আইনমন্ত্রী আনিসুল হক  ও বুয়েট ছাত্র আবরার

আইনমন্ত্রী আনিসুল হক ও বুয়েট ছাত্র আবরার © ফাইল ছবি

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ রায়ে প্রমাণিত হয় যে দেশে আইনের শাসন আছে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ আবাসিক কার্যালয়ে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে, এই মামলায় প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে। এই রায়ের মাধ্যমে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে, দেশে আইনের শাসন আছে। এখন এ রকম হত্যাকাণ্ড ঘটিয়ে বা যে কোনো রকম হত্যাকাণ্ড ঘটিয়ে কোনো অপরাধী ঘুরে বেড়াতে পারবে না। তারা রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, এই রায়ের নথিপত্র আগামী ৭ দিনের মধ্যে হাইকোর্টে চলে যাবে। সেখানে মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়ার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

আইনমন্ত্রী বলেন, কিছু কিছু হত্যাকাণ্ড সমাজকে নাড়া দেয়, সমাজের বিবেককে নাড়া দেয়। এসব হত্যাকাণ্ডের বিচার করা না হলে সমাজে হতাশা দেখা দেয়। সরকারের দায়িত্ব এই মামলাগুলোর তড়িৎ বিচার করে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজকে আশ্বস্ত করা যে, দেশে আইনের শাসন বিরাজ করছে। এই দায়িত্ব পালনে শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬