উস্কানিদাতাদের থেকে সাবধান থাকুন: মুরাদ হাসান

১৬ অক্টোবর ২০২১, ১০:২২ PM
তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান © ফাইল ফটো

যারা অনলাইনে প্রতিহিংসা ছড়ায় তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। শনিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে যারা প্রতিহিংসা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকুন। ফেসবুক-ইউটিউবে যারা উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, তাদের থেকে সতর্ক থাকুন।

তিনি আরও বলেন, এরা অনলাইনে উস্কানি দিয়ে সমাজের সরলপ্রাণ মানুষকে বিপদে ফেলার পাঁয়তারা করছে। দিনশেষে ক্ষতি হবে নিজের ও পরিবারের। উস্কানিদাতারা থাকবে না।

উস্কানিদাতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উস্কানিমূলক আইডিগুলোর নাম ও ছবি স্থানীয় প্রশাসনকে সরবরাহ করুন। আপনার পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬