স্কুলে এসে করোনা আক্রান্ত হওয়ার প্রমাণ নেই: শিক্ষা উপমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৭ PM
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী © সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্কুলে আসার পর কোনো ছাত্রছাত্রীর করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাবে প্রীতিলতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণ শিক্ষার্থীরা ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়া কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। শিক্ষার্থীরা স্কুলে না গেলেও আত্মীয়স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানেই যাচ্ছিল। সুনির্দিষ্ট কিছু জায়গায় দেখেছি শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হয়েছে। আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬