ইভ্যালি সিইওর মুক্তি দাবিতে প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা ভোক্তাদের

১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২১ PM
ইভ্যালির সিইও মো. রাসেলের মুক্তি দাবি করছেন কোম্পানিটির ভোক্তারা

ইভ্যালির সিইও মো. রাসেলের মুক্তি দাবি করছেন কোম্পানিটির ভোক্তারা © সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ইভ্যালির ভোক্তা ও সেলারেরা।

আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন এরপর গুলশান থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন ইভ্যালির ভোক্তারা।

ইভ্যালি অফার, হেল্প অ্যান্ড রিভিউ এবং রাসেল ভাইয়ের মুক্তি পরিষদ নামের গ্রুপে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তবে তাদের সঙ্গে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে কথা বলার জন্য নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধন, ঘোষণা দিলেও চালু হয়নি ইউজিসির ওয়েব লিংক

 গ্রুপের কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, আমাদের একটাই দাবি রাসেল সাহেবকে সময় দেওয়া হোক। তাকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়া হোক। ইভ্যালি সকল শুভানুধ্যায়ীদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আসার জন্য অনুরোধ করা হলো।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ইভ্যালির সিইও মো. রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাদেরকে র‍্যাবের মাইক্রোবাসে করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

ট্যাগ: ইভ্যালি
টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২০ মার্চ ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর মাভাবিপ্রবিতে ঈদে বিশেষ …
  • ২০ মার্চ ২০২৬
সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকার ফার…
  • ২০ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু
  • ২০ মার্চ ২০২৬
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষা…
  • ২০ মার্চ ২০২৬
ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence