দেশে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল

২০ আগস্ট ২০২১, ০৭:২১ PM
দেশে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। আজ শুক্রবার (২০ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৯৩ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। একই সময়ে ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৭ জন। এছাড়া চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ৫, খুলনায় ১৫, বরিশালে ৪, সিলেটে ৭, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ৬৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৬ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ হাজার ৬২৭ জন।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬