শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: জমিয়ত ইসলাম

১৪ আগস্ট ২০২১, ০৭:০৩ PM
কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ © ফাইল ফটো

কওমি মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার (১৪ আগস্ট) কুমিল্লা জেলার কাউন্সিল অধিবেশনে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এ দাবি জানান।

তিনি বলেন, করোনার কারণে ১৮ মাস যাবত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য করে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার সহ-সভাপতি মাওলানা নজির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় এদিন বিকেল ৩টায় কুমিল্লাস্থ মদিনাতুল উলুম মিলনায়তনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জোরালো হচ্ছে

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, যখন করোনা মহামারিতে পুরো জাতি আতঙ্কিত ছিল। সেই সময় সরকার হাফেজি মাদ্রাসাসহ সকল কওমি মাদ্রাসা খুলে দিয়েছিল। কোরআন তেলাওয়াতের বরকতে আস্তে আস্তে করোনা কমতে ছিল। আমরা আশাবাদী এখনোও যদি হাফিজি মাদ্রাসাসহ সকল কওমি মাদ্রাসা সরকার খুলে দেয় তাহলে করোনা থেকে আমরা মুক্তি পাবো। ইনশাআল্লাহ।

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence