কাল প্রজ্ঞাপন

১৫-২২ জুলাই শিথিল, ফের কঠোর লকডাউন শুরু ২৩ জুলাই

১২ জুলাই ২০২১, ০৭:৪৩ PM
১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়

১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয় © ফাইল ফটো

করোনার বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। আজ সোমবার (১২ জুলাই) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। কোন কোন বিষয়ে শিথিলতা আসবে সেই বিষয়ে তথ্যবিবরণীতে কিছু বলা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬