প্রতি উপজেলায় মডেল মন্দির চায় হিন্দু মহাজোট

১৯ জুন ২০২১, ০৬:২৬ PM
সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট © সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য বরাদ্দ বাড়ানোর আহবান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা, গুম, খুন, নির্যাতন, লুটপাট. অগ্নি সংযোগ, প্রতিমা ভঙচুর, জমি দখল করা হচ্ছে এর বিচার চাই। পাশাপাশি রথযাত্রায় একদিনের সরকারি ছুটি ও বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হচ্ছে। রথযাত্রায় একদিন ছুটি দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের বিধি-বিধানে কোনো পরিবর্তন করা যাবে না। এগুলো বাস্তবায়ন না করলে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।

ট্যাগ: হিন্দু
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করল সরকার  
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9