মোবাইলে দেখা যাবে বিটিভি, অ্যাপ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২ মে ২০২১, ০৮:২৮ PM
সচিবালয়ে বিটিভির অ্যাপ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

সচিবালয়ে বিটিভির অ্যাপ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভির অ্যাপ উদ্বোধন করেন।

গুগল প্লে স্টোর থেকে এন্ড্রয়েড মোবাইলে এবং অ্যাপ স্টোর থেকে আইাফোনে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে। বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড,  বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন -চারটি চ্যানেলই এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে।

ড. হাছান মাহমুদ অ্যাপ উদ্বোধনকালে বলেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইলে বাংলাদেশ টেলিভিশন দেখার এই সুবিধা দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের জন্য নতুন যুগের সূচনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের আরেকটি গণমুখী দৃষ্টান্ত।

এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবেদা আখতার, বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬