খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই: হানিফ

০৮ মে ২০২১, ০৩:১৩ PM
মাহবুবউল আলম হানিফ

মাহবুবউল আলম হানিফ © ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এই মুহূর্তে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।

শনিবার (৮ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, করোনার কারণে এই মুহূর্তে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে। ফলে তাকে কোন দেশে নেয়া হবে, সেখানে আদৌ তার চিকিৎসা হবে কিনা এই বিষয়গুলো নিশ্চিত না। সবচেয়ে বড় কথা তার চিকিৎসকদের মতে খালেদার চিকিৎসা দেশেই করা সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলামসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সব চিকিৎসক ও আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬