সাধারণ ছুটির গুজব যেভাবে ছড়াল

২১ মার্চ ২০২১, ০৯:০১ PM
প্রতীকী

প্রতীকী

দেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি হতে পারে। রবিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে গতবছর ২৩ মার্চ প্রথমবারের মত ‘সাধারণ ছুটির’ ঘোষণা দিয়েছিল সরকার। শুরুতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। ছুটির মধ্যে সব কিছু বন্ধ থাকার সেই পরিস্থিতি ‘লকডাউন’ হিসেবে পরিচিত পায়।

সেই ছুটি ঘোষণার খবর নিয়ে একটি টেলিভিশনের ‍পুরনো একটি ভিডিও রোববার ফেসবুকে ছড়ালে বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সেটা নতুন লকডাউনের ঘোষণা বলে ধরে নেন, ফলে ছড়িয়ে পড়ে গুজব।

এর মধ্যে তেজগাঁওয়ে সিএমএসডির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো সিদ্ধান্ত আমাদের হাতে নেই।

স্বাস্থ্য সচিব বলেন, আপনারা জানেন যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এই জাতি উদযাপন করছে, সারা পৃথিবীতে বাঙালিরাও এটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে। তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা পরে। তবে এখন পর্যন্ত এ পরিস্থিতিতে আমাদের কাছে এ রকম কোনো সিদ্ধান্ত এখনও আসে নাই।

এরপর বেশ কয়েকটি টেলিভিশন সচিবের ওই বক্তব্যের ভিত্তিতে ‘২৬ মার্চের পর সাধারণ ছুটি হতে পারে’ বলে খবর দিতে শুরু করে। তখনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের বার্তা পাঠিয়ে ওই খবর ‘ভুয়া’ বলে জানান।

এতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব মহোদয় জানিয়েছেন। নিউজ স্ক্রলটি অনতিবিলম্বে সরিয়ে নেবার অনুরোধ জানানো যাচ্ছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬