রাজধানী থেকে উপজেলা যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ PM
শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হাতিরঝিল থানা এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের এলাকায় অবস্থান করছেন। পরে আমরা সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারের পর সোহরাবকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬