সাংবাদিককে আন্দালিভ রহমান পার্থ

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়

২৫ আগস্ট ২০২৬, ০১:৫৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
আন্দালিভ রহমান পার্থ

আন্দালিভ রহমান পার্থ © সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর বিষয়টি রাজনৈতিকভাবে দায় নিতে না চেয়েই ভারত হয়তো দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি আরও পেশাদার প্রশ্ন আশা করেছিলেন। ভবিষ্যতে সাংবাদিকরা আরও পেশাদারভাবে প্রশ্ন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। তথমন্ত্রী বলেন, ‘আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে এসেছি, কারো আত্মীয় হিসেবে নয়।’

এ সময় তথ্য উপদেষ্টা জাহেদ-উর-রহমান বলেন, ‘আমি একটা কথা যোগ করি। আপনি যে শব্দটা বললেন, উনি তো বহু বছর ধরে কার সঙ্গে ছিলেন, কী করেছেন—খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজেন্ট ইট?

পরে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, যেহেতু আজকের এই অনুষ্ঠানটা মাননীয় উপদেষ্টা সাহেব করেছেন, আমি কোনোভাবেই এই রিদমটা নষ্ট করতে চাইনি। আমি আগেই বলেছি, যেহেতু আমি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, আমি চিন্তা করেছিলাম একদিন আমি এখানে আসি। হয়তো আমরা গেস্ট হিসেবে আসব। কিন্তু আমি মনে করি, খুব সুন্দরভাবে এই প্রেস ব্রিফিংটা হোক। এ কারণে আমি কোনোভাবেই এটা নষ্ট করতে চাইনি।

আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন—আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন ভারতে আছেন, আমরা জানি। আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি, যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে—আর আমি আমার জানা মতে বলি, ইন্ডিয়ান এক্সপ্রেসে পৃথিবীব্যাপী আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন তারা আদালতের মাধ্যমে করবেন।

সেই ক্ষেত্রে আমার কাছে অনেকখানি মনে হয় যে, তিনি এখানে গিয়েছিলেন একভাবে। বাট, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন গায়ে-ভায়ে নিতে চাচ্ছেন না বলেই এটা জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছেন। আমার মনে হয়, তার জন্য সংবাদটা খুব একটা শুভ কথা হবে না।

আমাদের দাবি তো একই জিনিস। সেটা হলো, শুধুমাত্র তাকে কেন—প্রত্যেককে আমরা ফেরত চাই, যারা যাদের নামে মামলা আছে, যাদের নামে সবকিছু আছে। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করি—এর আগেও যদি কষ্ট করি, সেগুলোর সঠিক বিচার হয়।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬