রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

১৩ জুলাই ২০২৬, ১১:৫৬ PM
বাস কাউন্টারে যাত্রীদের ভীড়

বাস কাউন্টারে যাত্রীদের ভীড় © সংগৃহীত

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

এর আগে বিকাল চারটার দিকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল প্রশাসন। বৈঠকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 

জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে কমিটিতে শ্রম পরিচালকের পক্ষে একজন, মহানগর পুলিশ কমিশনারের পক্ষে একজন, শ্রমিক ফেডারেশনের পক্ষে একজন প্রতিনিধি রাখার সিদ্ধান্ত সভায় উপস্থিত সবাই মেনে নেন। 

কমিটিতে বাস মালিক সমিতির পক্ষে একজন প্রতিনিধি রাখার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বাস মালিক সমিতির প্রতিনিধি না রাখার পক্ষে বক্তব্য দিতে গেলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল প্রতিবাদ করেন। 

এসময় বাস মালিক ও শ্রমিকদের হট্টগোল শুরু হলে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ভন্ডুল হয়ে যায়। বৈঠক থেকে বাস টার্মিনালে ফিরে গিয়ে শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

ট্যাগ: রাজশাহী
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬
জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ অর্জন করলেন পাব…
  • ২৫ আগস্ট ২০২৬
ওই রাতে নিজেদের বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ
  • ২৫ আগস্ট ২০২৬