ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

১১ জুলাই ২০২৬, ০৪:১৬ PM
 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শহিদুল ইসলাম সোহাগ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শহিদুল ইসলাম সোহাগ © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে সরকারি নির্দেশনা অমান্য করে এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে কোচিং  সেন্টার খোলা রাখার অভিযোগে অক্সফোর্ড কোচিং সেন্টারের তিন ব্যক্তিকে আটক করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথা। কিন্তু ফুলবাড়ীয়া উপজেলার সদরে অক্সফোর্ড কোচিং সেন্টারটি নির্দেশনা অমান্য করে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট আইনে নির্ধারিত সর্বোচ্চ তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয় কোচিং সেন্টারের তিন ব্যক্তিকে। পাশাপাশি পরীক্ষা চলাকালে যাতে আবার কোচিং কার্যক্রম পরিচালনা করা না যায়, সে জন্য প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের …
  • ২৯ অক্টোবর ২০২৬
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন…
  • ২৯ অক্টোবর ২০২৬
লিটনকে ঘিরে দুঃসংবাদ দিল বিসিবি
  • ২৯ অক্টোবর ২০২৬
‘আমার ভাইকে মার্ডার করা হয়েছে, কী দোষ ছিল তার?’—তাহসিফের খা…
  • ২৯ অক্টোবর ২০২৬
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম
  • ২৯ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 
  • ২৯ অক্টোবর ২০২৬