হাদী হত্যায় অন্তর্বর্তী সরকারসহ দুই দলকে দায়ী করলেন ওমর হাদী, নেই আওয়ামী লীগ

০৩ জুন ২০২৬, ০২:২৭ PM
শরীফ ওমর হাদী ও ওসমান হাদী

শরীফ ওমর হাদী ও ওসমান হাদী © সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকার, বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করে একাধিক স্ট্যাটাস দিয়েছেন তার বড় ভাই শরীফ ওমর হাদী। তবে তার বক্তব্যে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতার উল্লেখ নেই। ২ জুন (মঙ্গলবার) নিজের ফেসবুকে এই দাবি করেন তিনি।

সব শেষ স্ট্যাটাসে বলেন, ওসমান হাদী হত্যা মামলার তদন্ত চলমান থাকায় তিনি আগের পোস্ট প্রত্যাহার করে নিয়েছেন; যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্ট্যাটাসগুলো ফেসবুকে রয়ে গেছে। 

প্রথম স্ট্যাটাসে ওমর হাদী বলেন, ‘শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টেরিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন।

আরেক স্ট্যাটাসে বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার পেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা-০৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের।’

সবশেষ স্ট্যাটাসে ওমর লিখেন, ‘শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আমার পোস্ট প্রত্যার করে নিলাম। তবে হাদিকে হত্যার পূর্বে এবং পরে হাদির সাথে ঠিক কি ঘটেছিল এই বিষয় নিরপেক্ষ আলোচনা এবং তদন্ত আবশ্যক। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এর দায় সরকার এবং রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট অনুযায়ী ভারত সরকার হাদি হত্যার সাথে জড়িত। তবে এই হত্যাকান্ড বাস্তবায়ন করছে বাংলাদেশের নাগরিকরা। কারা শুটারকে জেল থেকে বের করলো? কারা অর্থ দিল? এবং পালিয়ে যেতে সহযোগিতা করলো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, হাদির খুনিরা যতো শক্তিশালী হোক আপনি তাদের বিচারের মুখোমুখি করুন।’

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9