খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র ইয়ামিন

২২ মে ২০২৬, ১০:৪০ PM , আপডেট: ২২ মে ২০২৬, ১০:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার লালমোহনে বজ্রপাতে মো. ইয়ামিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ওই গ্রামের ফয়েজ দালালের নাতি ও নিজাম উদ্দিনের ছোট ছেলে। তিনি লর্ডহার্ডিঞ্জ মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল ইয়ামিন। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে।

সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়ামিনকে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬