সংসদে রফিকুল ইসলাম খান

দেশে আর কোনো সমস্যা নেই, সমস্যা শুধু জামায়াত 

২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ PM
রফিকুল ইসলাম খান

রফিকুল ইসলাম খান © টিডিসি সম্পাদিত

সংসদে দেওয়া বক্তব্যে সরকারি দলের সমালোচনা করে এমন মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত রফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকারি দলের নেতাদের বক্তব্য শুনলে মনে হয়, দেশে আর কোনো সমস্যা নেই; সমস্যা কেবল জামায়াত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সরকারের তেমন কোনো বক্তব্য নেই। বরং বিরোধী দল, বিশেষ করে জামায়াতকে কেন্দ্র করেই আলোচনা বেশি হচ্ছে।

তিন বলেন, সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা নাই। সমস্যা হলো বিরোধী দল। এবং উঠার পর থেকেই দেখি বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হচ্ছে। ১৯৯১ সালে বিএনপি যখন সরকার গঠন করতে পারছিলেন না; সরকার গঠন করার মতো আসন পাননি; তখন জামাত নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়েছে। এটা কি বিএনপি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত নয়?

তার ভাষায়, আমরা ৯৭ সাল থেকে একসাথে আন্দোলন একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন এইভাবে আন্দোলন হয়েছে নির্বাচন হয়েছে সরকার গঠন হয়েছে সেই সরকারের জামাত ইসলামের মন্ত্রী ছিল দুইজন এটা জামাত এবং বিএনপির মধ্যে যে একটা সেতুবন্ধন ছিল। এটাই তো বোঝা যায় কিন্তু এরপর থেকে জুলাই বিপ্লব জুলাই গণ অবতরণ পর্যন্ত আমরা তো প্রায় একসাথেই ছিলাম।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে রফিকুল ইসলাম খান বলেন, স্বৈরাচারী আমলে তিনি ও তাঁর পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘ সময় রিমান্ডে রাখা হয়েছিল এবং তাঁর ছেলেকেও নির্যাতনের শিকার হতে হয়েছে।

অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, কেন গুরুত্বপূর্ণ সময়গুলোতে সমন্বয়ের অভাব দেখা গেছে এবং কেন কিছু কর্মসূচি প্রত্যাশিত ফল আনতে পারেনি।

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9