নুরুল হক নুর

সালাউদ্দিন আহমেদের সঙ্গে পরামর্শ করে আমি ৮ দফা লিখেছিলাম

২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © টিডিসি সম্পাদিত

শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, এত ছাত্র আন্দোলন লিড করেছি, কিন্তু কখনও বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা পরামর্শ গ্রহণ করা হয়নি কিংবা গ্রহণের সুযোগ হয়নি। কিন্তু আমি তাদের আন্দোলনকে স্বীকৃতি দেই। এ সময় বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি আট দফা লিখেছিলেন বলেও দাবি করেন।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদ বিজ্ঞ মানুষ। প্রায়ই তার সঙ্গে রাতে ১০-২০ মিনিট কথা হত। তিনি দেশ ও তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হিসেবে প্রায়ই তার পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সঙ্গে কথা হত। এমনকি আট দফা; যেটি আমি লিখে দিয়েছিলাম; সেটিও সালাউদ্দিন আহমেদের সঙ্গে পরামর্শ করে, আলাপ করে লিখেছিলাম।  

আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আট দফা কর্মসূচি তিনি নিজেই প্রণয়ন করেছিলেন। এ সময় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

নুর বলেছেন, ১৯ জুলাই রাতে গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি জহির উদ্দিন স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রবাসে থেকেও তিনি নেতাকর্মীদের অনুপ্রাণিত রেখেছেন এবং সংসদীয় গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২২ সালে ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনার অনেক দিক বর্তমান সরকার বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

নুরুল হক নুর আরও বলেন, অযথা বিরোধিতার রাজনীতি পরিহার করা উচিত। তিনি সুরা বাকারার উদ্ধৃতি দিয়ে বলেন, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করা বা জেনে-শুনে সত্য গোপন করা ঠিক নয়। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করাকে তিনি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আখ্যা দেন।

এ সময় তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান, আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করার জন্য।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬