৪৬ বছর ধরে মসজিদের সেবা, মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায়

০৪ এপ্রিল ২০২৬, ০১:৪০ PM
ফুল দিয়ে সাজানো অটোরিকশায় করে মুয়াজ্জিনকে হাবিব উল্যাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়

ফুল দিয়ে সাজানো অটোরিকশায় করে মুয়াজ্জিনকে হাবিব উল্যাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় © টিডিসি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারে জামে মসজিদের মুয়াজ্জিন হাবিব উল্যাকে চোখের জলে বিদায় দিয়েছেন এলাকাবাসী। তিনি ১৯৭৯ সালের মসজিদটি প্রতিষ্ঠা করে ৪৬ বছর ধরে এর খেদমত করে আসছিলেন। 

শুক্রবার জুমার নামাজের পর ওই মসজিদ প্রাঙ্গনে ব্যতিক্রমী আয়োজনের হাবিব উল্যাকে বিদায় দেওয়া হয়।  ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতাময় ব্যতিক্রমী আবেগঘন দৃশ্যের সাক্ষী হয় শত-শত মানুষ।

ফুলে সাজানো অটোরিকশায় করে প্রিয় মুয়াজ্জিনকে মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিরা দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বিদায় জানায়। অনেকেই হাতে ফুল আর উপহার সামগ্রী তুলে দিয়ে কৃতজ্ঞতা জানান। ভালোবাসাময় এ বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মসজিদ ও বাজার পরিচালনা কমিটি আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করেন। 

৮৮ বছর বয়সী হাবিব উল্যাকে স্থানীয় লোকজন হাবিব উল্যা দরবেশ বলেই চিনেন। তিনি ১৯৭৯ সালে মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার শেষ আজান দেন,  পরে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন দায়িত্ব থেকে। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর নিচ্ছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, একসময় হাবিব উল্যা মিতালী বাজারের পরিচিত হোটেল ব্যবসা করতেন। এরমধ্যেও সবসময় নিজেকে উৎসর্গ করেছেন পারিশ্রমিক ছাড়া  মসজিদের সেবায়। 

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, এই মানুষটি শুধু একজন মুয়াজ্জিন নন, তিনি এই মসজিদের আত্মার অংশ। মসজিদের জন্য তার নিষ্ঠা ও আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়কালে মুয়াজ্জিন হাবিব উল্যা দরবেশ বলেন, জীবনের দীর্ঘ সময় মসজিদের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেন। সবার ভালোবাসা ও সম্মান আমার জন্য বড় প্রাপ্তি।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬