রাজশাহীতে কর্মী নিহতের ঘটনায় নিন্দা জামায়াতের

০৮ মার্চ ২০২৬, ১১:৪৬ AM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © ফাইল ফটো

রাজশাহীতে দলের কর্মী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, ৭ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সাথে বিএনপির নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এ সময় মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ছেলেদের নিবৃত্ত করতে আসলে বিএনপির নেতাকর্মীরা মো. আলাউদ্দিনের ওপর হামলা করে। এতে তিনি নিহত হন। আমি এই হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ্যাডভোকেট এহসানল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করার ঘটনা গোটা সমাজের জন্যই বেদনাদায়ক। মসজিদ হলো মুসলমানদের ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের স্থান; সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, নিহত মো. আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আমি তাঁর নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। 

তিনি আরও বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দায়ীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9