ঈদ ও আগের দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

০৫ মার্চ ২০২৬, ০২:৪৮ PM
ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুখবর নেই

ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুখবর নেই © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল ফিতরের দিন ও ঈদের পূর্বের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ দুঃসংবাদ জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি লিখেন, ‘ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপরে দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

উল্লিখিত সময়কালে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে অধিকাংশ আবহাওয়া পূর্বাভাস মডেল মোটামুটি একমত। তবে ঠিক কোন দিন কোন বিভাগের উপর দিয়ে এবং দিন বা রাতের কোন সময়ে ঝড় অতিক্রম করবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলতে পারেননি আবহাওয়াবিদ মোস্তফা কামাল।

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্…
  • ২১ অক্টোবর ২০২৬
রামেক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ইন্টার…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬