লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হামদু, সেক্রেটারি ফয়সাল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ PM
আবদুল আউয়াল হামদু ও ইসমাঈল হোসেন ফয়সাল

আবদুল আউয়াল হামদু ও ইসমাঈল হোসেন ফয়সাল © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার ২০২৬ সেশনের সভাপতি হিসেবে আবদুল আউয়াল হামদু নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি মনোনীত হয়েছেন ইসমাঈল হোসেন ফয়সাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শহর শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হা. আবু মুসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এস এম ফরহাদ।

সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল আউয়াল হামদুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল হামদু শাখা সেক্রেটারি হিসেবে ইসমাঈল হোসেন ফয়সালকে মনোনীত করেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬