মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বর্জনের ডাক এনসিপির

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM
এনসিপি

এনসিপি © সংগৃহীত

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পরপর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় অভিযোগ তুলে আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সংসদ সদস্য, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)।

তিনি জানান, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যগণ। সেইসাথে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত তারা নীতিগত অবস্থানে অনড় থাকবে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬