ত্রয়োদশ সংসদ নির্বাচন

হবিগঞ্জে ২৫ জনের মধ্যে ১৬ জনের জামানত বাজেয়াপ্ত

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

‎নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, হবিগঞ্জের চারটি আসনে প্রধান দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হন। ফলে চারটি আসনে মোট ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

‎হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)এই আসনে জামানত হারান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (ভোট ৫,২৭২) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাসদ) কাজী তোফায়েল আহমেদ (ভোট ৬৪৪)।

‎হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এই আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। স্বতন্ত্র প্রার্থী আফছার আহমেদ রূপক (১,৮৪৩ ভোট), জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী অপু (৯৪১ ভোট) ও বাসদের লুকমান আহমদে তালুকদার (৪৪৮ ভোট)।

‎হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) এই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল (৫,৪৪৩ ভোট), জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী (১,২৫৯ ভোট), ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার (১৪,১৩৩ ভোট) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাহিনুর রহমান (১৩২ ভোট) প্রয়োজনীয় ভোট অর্জনে ব্যর্থ হন।

‎হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সবচেয়ে বেশি সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে এই আসনে। তারা হলেন ১১ দলের মনোনীত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের (২৬,৪৬৬ ভোট), স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী (৬৫২ ভোট), ইঞ্জিনিয়ার এস এ সাজন (৬১৯ ভোট), মুসলিম লীগের শাহ মো. আল আমিন (৫৩৬ ভোট), বাসদের মুজিবুর রহমান (৩২৯ ভোট), সাংস্কৃতিক মুক্তিজোটের রাশেদুল ইসলাম খোকন (৪৮৪ ভোট) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল মোস্তাফা (৪৮৪ ভোট)।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালালেও ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে হবিগঞ্জের চারটি আসনেই বড় দুই দলের বাইরে থাকা অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9