তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখছে নির্বাচন কমিশন

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নির্ধারিত হলেও তিনটি আসনের ফলাফল আপাতত ঘোষণা করছে না নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো—শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

ইসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসনগুলোতে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আপিল বিভাগে মামলা চলমান থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী ফল ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-৪ (মোহাম্মদ আসলাম চৌধুরী):
ইসির চিঠিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত) মামলার ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর):
একইভাবে সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ভূত) মামলার ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। তবে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তার ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

শেরপুর-২ (মোহাম্মদ ফাহিম চৌধুরী):
সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ থেকে উদ্ভূত) মামলার ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারলেও তার চূড়ান্ত ফলাফল আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হবে বলে ইসি জানিয়েছে।

নির্বাচন কমিশন বলছে, আদালতের নির্দেশনা মেনে আইনগত বাধ্যবাধকতার কারণেই সংশ্লিষ্ট তিন আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9