বিএনপি-জামায়াত সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ AM
জামায়াত–বিএনপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

জামায়াত–বিএনপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ © টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ইব্রাহিম ও তার পরিবার গ্রামে আসেন। সকালে ভোটকে কেন্দ্র করে বাড়ির ভেতরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি আপাতত শান্ত হলেও রাতের দিকে তা আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক নুর ইসলামের ছেলে কিবা দা নিয়ে মুস্তাফিজের ছেলে হাসানের দিকে তেড়ে গেলে হাসানও ঘর থেকে ধারালো অস্ত্র এনে কিবাকে কুপিয়ে জখম করে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত দুজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬