দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ PM
টিআইবি

টিআইবি © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। আগের বছর ছিল ১৪তম। ১৮২টি দেশের মধ্যে ১০০-তে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের এই অবস্থান। উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫০তম।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) ২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি বলছে, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১ নম্বরে আছে যৌথভাবে দক্ষিণ সুদান ও সোমালিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। ১৮০ দেশের মধ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে সক্ষমতা হারিয়ে ফেলছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর খুবই হতাশাব্যাঞ্জক।

টিআইবির তথ্য বলছে, বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ দুর্নীতিপ্রবণ দেশের তালিকায়। বাংলাদেশের স্কোর খুবই বিব্রতকর। বাংলাদেশ অর্থপাচার রোধ করতে পারেনি। এটা বাংলাদেশের চরম ব্যর্থতা। চোরতন্ত্র বন্ধ করা যায়নি।

টিআইবির তথ্যানুযায়ী, ভুটান দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে। এর পরের অবস্থান ভারতের। শীর্ষ দশে আছে হংকং ও সিঙ্গাপুর।

টিআইবি বলছে, এবার কোনো দেশ শতভাগ স্কোর করতে পারেনি। বিশ্বের ৮০ ভাগ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। যেসব দেশ গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও দুর্নীতি উর্ধ্বমুখী। দুর্নীতিগ্রস্ত দেশে গণমাধ্যম ব্যাপক চাপে বা নিয়ন্ত্রণে থাকে। বাংলাদেশে এ দৃশ্য প্রতীয়মান।

 

ট্যাগ: টিআইবি
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950