ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি লিজ চুক্তি হচ্ছে না

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ PM
আশিক চৌধুরী

আশিক চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি সই করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে কিছুটা সময় চেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। ফলে এই সময়ে চুক্তিটি সই করা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল লিজ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে না।

তথ্যমতে, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড- এই খবর চাউর হওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক। ডিপি ওয়ার্ল্ড এখন ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে বেসরকারি উদ্যোগে ৪০টিরও বেশি বন্দর পরিচালনা করছে। তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে এই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হচ্ছে না। যে টার্মিনাল পরিচালনার জন্য তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেখানে নেই বাড়তি বিনিয়োগ করার সুযোগ।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬